দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে, এমনকি ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।
মার্কিন দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে।
সম্ভাব্য জটিলতা এড়াতে দূতাবাস শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।
কে